১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজারে বৃষ্টিতে বিপাকে পর্যটকরা

দেশের অন্যান্য স্থানের মতো পর্যটন নগরী কক্সবাজারেও বৃষ্টির হানা। সোমবার (০৬ মার্চ) দুপুর থেকে কালো মেঘে ছেয়ে যায় সমুদ্রের উপরের আকাশ।

মার্চের শুরুতে বসন্ত বাতাস বওয়া এই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমু‌দ্র আর পাহাড় দেখতে কক্সবাজারে এসে হোটেলবন্দি হয়ে পড়েছেন পর্যটকরা। মেঘের গর্জন আর সমুদ্রের ফুঁসে ওঠা ফেনিল ঢেউ তাদের মনে খানিকটা ভয়ের সঞ্চার করেছে, ফেলেছে বিপাকে।

গাজীপুর থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছেন কাউছার খান। শতাধিক শিক্ষার্থীর সঙ্গে হিমছড়ি বিচে দেখা হয়। কথা হয় শিক্ষক কাউছার খানের সঙ্গে।

তিনি বলেন, আমরা শনিবার রাতে ঢাকা থেকে এসেছি, অন্যান্য জায়গা দেখার পর আজ এসেছি সমুদ্র দেখতে। বৃষ্টির কারণে বিচে নামতে পারছি না।

হিমছড়িতে সব পর্যটক বৃষ্টিতে আশ্রয় নিয়েছেন সড়কের ‍পাশের বিভিন্ন দোকানে। সড়কে যে যাত্রী ছাউনিটি রয়েছে, তাতে নেই কোনো ছাউনী, আছে শুধু গ্রিল, আর খুঁটি!

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি চলবে আরও কয়েক দিন। তবে আশার কথা মঙ্গল ও বুধবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকবে। এরপর ১০, ১১ মার্চ আবার মাঝারি বৃষ্টিপাত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।