২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

প্রেস জিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাই স্কুল। রানার-আপ হয়েছে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নাবিদ মাহবুব আবতাহি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) কক্সবাজারে কক্সবাজার মডেল হাই স্কুল প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান বিতর্ক এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সুহৃদ সমাবেশ’র উপদেষ্টা ও কক্সবাজার সিটি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক মঈনুল হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিভীষণ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ও দৈনিক সমকালের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন। বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমেদ, কক্সবাজার সহৃদ সমাবেশ’র সহসভাপতি মাহবুবুর রহমান, বাংলঅদেশ নদী পরিভ্রাজক দলের যুগ্মসম্পাদক ইসলাম মাহমুদ ও বিচারকদের পক্ষে কক্সবাজার পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহমিদুল মুনতাসির।
কক্সবাজার সহৃদ সমাবেশ’র সাধারণ সম্পাদক বেদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক উৎসবে বিচারকের দ্বায়িত্বে ছিলেন, কক্সবাজার জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন ও কক্সবাজার পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহমিদুল মুনতাসির।
প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিভীষণ কান্তি দাশ তার বক্তব্যে বলেন, ‘সংবাদের পাশাপাশি বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে এবং সেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে দৈনিক সমকালের ভুমিকা প্রশংসনীয়। আশাকরি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে সমকাল।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।