১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে বাণিজ্যমেলা শুরু ১০ ডিসেম্বর

coxs-b-mela-400x225কক্সবাজারে আগামী শনিবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে আন্তির্জাতিক মানের বাণিজ্যমেলা। শীত মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকদের বাড়তি বিনোদনের খোরাক যোগাতে শহরের পর্যটন এলাকার হোটেল সী-প্যালেসের সামনের খেলার মাঠেই আয়োজন করা হচ্ছে এই মেলার।
কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় দুই মাসব্যাপি এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় শিশু বিনোদনের জন্য থাকবে ট্রেন রাইড, নৌকা রাইড, কার গেইম, গেইম কার্ড সহ নানা ব্যবস্থা। এছাড়া মেলায় আগতদের বিনোদনের জন্য থাকবে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা। ১১৬টি রাউন্ড স্টল ও ২২টি প্যাভিলিয়ন স্টল করা হয়েছে মেলায়। এছাড়াও থাকছে চায়না বাংলা, কেয়াস, ক্লাসিকাল হোম টেক্স, রক ও কালেকশন এবং আর এফ এলের নিজস্ব স্টল ও চাইনিজ রেষ্টুরেন্ট। সবচেয়ে আর্কষণীয় স্টলের জন্য করা হয়েছে পুরষ্কার ঘোষণা।
মেলাস্থল পরিদর্শন করে দেখা যায়, মেলার পরিবেশ নান্দনিক ও সুন্দর করতে দ্বিতল বিশিষ্ঠ প্রবেশপথের কাজ চলছে। প্রবেশপথের মুখেই বসানো হচ্ছে পানির ফোয়ারা। এছাড়া মাঠের মাঝে রয়েছে আরও একটি ফোয়ারা। মেলার মূল ফটকটি দূর থেকেই মানুষের নজর কাড়বে।
এ বিষয়ে মেলা কমিটির প্রধান সম্বনয়ক শাহেদ আলী জানান, মেলায় নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নিজস্ব ৬০ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি মেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে সিকউরিটি কোম্পানির ১৮ জনের একটি দল। এছাড়া ২২টি সিসি ক্যামেরা দ্বারা মেলার মাঠ সহ আশেপাশে এলাকা পর্যবেক্ষণ করা হবে।
মেলা কমিটির সদস্য সচিব কাজী মোর্শেদ আহমদ বাবু জানান, বিগত বছরের চেয়েও এবারের মেলায় শিশু বিনোদনের ব্যবস্থা বাড়ানো হয়েছে। মেলাকে আন্তর্জাতিক মানের করার সব আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, এটি দেশের অন্যতম একটি আকর্ষণীয় মেলা হয়ে উঠবে। পর্যটকদের বাড়তি বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।