মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে বদর মোকাম মসজিদে ঈদ জামাত সাড়ে ৮টায়

শেয়ার করুন

কক্সবাজারের শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকার ঘোষিত নিয়ম ও সামাজিক দুরত্ব মেনে একবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশে চলমান করোনা দূর্যোগের মধ্যে উদযাপিত হবে এবারের ঈদ। তাই সকলের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সম্মানিত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে মসজিদে আসার অনুরোধ জানান।

তিনি বদরমোকাম জামে মসজিদের পক্ষ থেকে জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন