মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে বইমেলায় ‘লকডাউন ডায়েরি’র মোড়ক উন্মোচন

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার -৩ আসনের সাবেক সাংসদ, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বিরচিত, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব ডাঃ নাসির উদ্দিন চৌধুরী সম্পাদিত “লকডাউন ডায়েরি”র মোড়ক উন্মোচন হয়েছে। কক্সবাজার পাবলিক হল মাঠে আয়োজিত একুশে বইমেলায় কক্সবাজার সাহিত্য একাডেমীর স্টলে আজ ৪ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৩ টায় এই বইটির মোড়ক উন্মোচিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি, লোকগবেষক মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক, কবি রুহুল কাদের বাবুল, কক্সবাজার ইসলামি সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী। এছাড়াও সমাজকর্মী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, লকডাউন ডায়েরির সহ-সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, মাসিক সাহিত্যকলি সম্পাদক এহছানুল হকসহ সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সরকার ঘােষিত করােনাকালীন লকডাউন অবসরে সাবেক এমপি লুৎফুর রহমান কাজল তাঁর ফেসবুক আইডিতে “লকডাউন ডায়েরি” নামে ধারাবাহিকভাবে যা লিখেছেন সেগুলাে বই আকারে প্রকাশিত হওয়াটা লেখালেখি অঙ্গনে নবতর সংযোজন। এ লিখনীতে সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ অনেক প্রসঙ্গ উঠে এসেছে। এটি নবপ্রজন্মের কাছে একটি রেফারেন্সবুক হিসেবে সমাদৃত হবে এবং গুরুত্বপূর্ণ ঘটনাপঞ্জির দালিলিক স্বাক্ষী হয়ে থাকবে।

শেয়ার করুন