মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধায় অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

az28 প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সরকারী-বেসরকারী সুযোগ সুবিধায় অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও এস এ আরপিভি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বিশেষ করে নারী এবং শিশুদের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পাশাপশি এদেরকে প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দিয়ে মূল সোসাইটির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান মডেল হিসেবে এগিয়ে আসতে পারে। ফলে কারো বোঝা হয়ে থাকতে হবে না এই জনগোষ্ঠীর।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় সরকারী-বেসরকারী পর্যায়ে প্রতিবন্ধীদের উপযুক্ত কর্মক্ষেত্রে শনাক্তকরণসহ অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী সুযোগ সৃষ্টি করা, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন ও কর্মসংস্থান, শিক্ষা, পুনর্বাসনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিষদ আলোকপাত করা হয়।

শেয়ার করুন