১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে পৌঁছালেন মোরশেদ হোসাইন তানিম : হাজার নেতাকর্মীর ভালবাসায় সিক্ত

জেলা ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম কক্সবাজার এসে পৌঁছেছেন। আজ সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিটে নভোএয়ারে করে বিমানবন্দরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকা থেকে একই সাথে আসেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাষ শর্মা বিশু। এ সময় জেলার ৮ উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা শোভাযাত্রার মাধ্যমে ফুল আর স্লোগানে তাকে বরণ করে নিয়েছেন। পরে সাড়ে ৪ টায় খুরুস্কুল রাস্তার মাথায় জেলা ও শহর ছাত্রলীগের আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন তানিম।

এর আগে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম সভাপতি ইশতিয়াক আহমদ জয়কে সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।