১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়লেন সাবেক ছাত্রদল নেতা

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব (৪৫)। বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত হাবিবের মালিকানাধীন মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। আটক হাবিব কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আব্দু রশিদের ছেলে। তিনি সম্পর্কে রামুর খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরীর মেয়ের জামাই বলে জানা গেছে।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম তাকে ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখি একটি নোয়াহ মাইক্রোবাসে (চট্ট মেট্রো গ ১১ ৪৪৩৬) তল্লাশী করে গাড়ির ডেজবোর্ডের ভিতর থেকে ৫ টি প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় আটক করা হয় মাইক্রোবাসের মালিক ও চালক মো: হাবিব উল্লাহকে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।