মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: ঘর, সীমানা প্রাচীর ভেঙে উচ্ছেদ করে বনভুমি দখলমুক্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোডের মহুরিপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকা এবং কলাতলী লাইটহাউজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন পাকা সীমানা প্রাচীর এবং ঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার (৬ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের  রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, বনকর্মী এবং র‍্যাব -১৫ কক্সবাজার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, ঝিলংজার মহুরিপাড়া, চন্দ্রিমা এলাকা ও কক্সবাজার পৌরসভার লাইটহাউজ এলাকায় বন বিভাগের রক্ষিত বনভূমির পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করে আসছিল দখলদাররা। সেখানে নির্মাণাধীন স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের  রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

শেয়ার করুন