১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে পল্লী বিদ্যুতের লোডশেডিং থাকবে ৭৯দিন

বিশেষ প্রতিবেদকঃ

রেললাইন নির্মাণ কাজের কারণে কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ৭৯ দিন। ২৩ মে হতে ১২ আগস্ট ইংরেজি পর্যন্ত ৭৯দিন এ সমস্যা থাকবে বলে জানা গেছে। এর সময়সীমা হচ্ছে সন্ধ্যা হতে রাত ১টা পর্যন্ত।

চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ কাজের কারণে ১৩২কেবি টাওয়ার নির্মাণ ও স্থানান্তরের লক্ষে দোহাজারী হতে কক্সবাজার পর্যন্ত ২টি সঞ্চালন লাইনের মধ্যে ১টি সঞ্চালন লাইন বন্ধ থাকবে।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প রেললাইন নির্মাণ কাজে ৭৯দিন কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও লোডশেডিং থাকবে। এছাড়া মাঝে মাঝে কোন কোন এলাকায় লোভোল্টেজও হতে পারে। পল্লী বিদ্যুতের গ্রাহকগণকে জাতীয় উন্নয়নের স্বার্থে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নির্ভরযোগ্য সূত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।