মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে পর্যটন আগমনে নিষেধাজ্ঞা, সাগরপাড়ে মাইকিং চলছেই

শেয়ার করুন

ইমাম খাইর, সিবিএন
করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৮ই মার্চ) বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করা হচ্ছে।

বিকেল চারটা থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সরে যেতে বলা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।
অপরদিকে, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে ৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে, করোনা ভাইরাস নিয়ে কক্সবাজার জেলাবাসিকে বিভ্রান্ত এবং আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে বলেছেন, সর্তক থাকতে হবে। হোটলে-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশন সহ সবধরনের জনাসমাগমের আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
বুধবার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলীর ডলফিন মোড় ছোট-বড় যানবাহনসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ সিবিএন

শেয়ার করুন