১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে পরিবেশ দিবসে ৫৮ শিক্ষার্থী পুরস্কৃত 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলনে অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ জুন)  পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে সভায় চিত্রাংকনে বিজয়ী ৫৮ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের শহীদ স্মরণী সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন, কক্সবাজারের প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর।
এছাড়াও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. আবুল হাসেম,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, নেকম এর উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমানসহ কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৮ ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।