১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ধসে পড়লো জেলা পরিষদের রেস্ট হাউজ

বিশেষ প্রতিনিধি: শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজারের হিমছড়িতে বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের আঘাতে একটি একতলা ভবন ধসে পছেড়ে। এটি জেলা পরিষদের রেস্ট হাউজ ছিল, যার নাম মাধবী। ঝুঁকিপুর্ণ হওয়ায় কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ‘মাধবী’ নামের রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, ‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তালের কারণে জোয়ারের বড় বড় ঢেউ কূলে আঘাত করে। এমতাবস্থায় ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ভবনটি। তবে এসময় রেস্ট হাউজে কেউ ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।’

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপুর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে সেখানে একটি পাবলিক টয়লেট ছিল। সে থেকে ভবনটি খুবই ঝুঁকিপুর্ণ হিসেবে ছিল। শনিবার বেলা ১১ টার দিকে হঠাৎ সাগরের ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের অংশ বিশেষ আটকে আছে জিও ব্যাগে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।