২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে দ্বিতীয় করোনা রোগী সনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জেলায় দ্বিতীয় করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। রোগীর নাম আক্কাস। কক্সবাজারের

টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ায় তার বাড়ি। আক্কাস র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর একজন সদস্য। বিষয়টি টেকনাফের ইউএনও মোঃ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

ইউএনও মোঃ সাইফুল ইসলাম আরো জানান, ৩ এপ্রিল শুক্রবার র‍্যাব সদস্য আক্কাসের স্যাম্পল টেস্ট করে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয়েছে। আক্কাস টেকনাফের পুরাতন পল্লান পাড়ায় শ্বশুর বাড়ীতে এসে গত ২০ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত থেকেছে। বেড়াতে এসে আক্কাস যেসব এলাকায় থেকেছে এসবের মধ্যে তার ও পরিবারের সংস্পর্শে আাসা টেকনাফের পৌরসভার ৬টি বাড়ি, ৮ টি দোকান, কেয়ারল্যাব এবং সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ১ টি বাড়ি টেকনাফ উপজেলা প্রশাসন ৩ এপ্রিল লকডাউন করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম। টেকনাফের পুরাতন পল্লান পাড়ায় শ্বশুর বাড়ী থেকে ফিরে যাওয়া আক্কাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ বাসীকে আতংকিত না হয়ে সকলে সচেতন হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম।

এলাকাবাসী জানান, করোনা ভাইরাস সনাক্ত হওয়া আক্কাস দীর্ঘদিন ধরে সাবরাং দক্ষিণ নয়াপাড়ায় নিজের এলাকায় আসছেন।

প্রসঙ্গত, র‍্যাব সদস্য আক্কাস হলো কক্সবাজারে সনাক্ত হওয়া দ্বিতীয় করোনা ভাইরাস রোগী। এর আগে কক্সবাজারে গত ২৪ মার্চ মুসলিমা খাতুন নামক প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।