মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে দৈনিক আমাদের সময় এর বর্ষপূর্তি উদযাপন

শেয়ার করুন

সরওয়ার আজম মানিক: কক্সবাজার
“পথ চলতে ১৮ তে যায় না থেমে” এই শ্লোগানে সারা দেশের মতো বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র, নতুনধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার।
গণ মানুষের প্রিয় কাগজ দৈনিক আমাদের সময় হাটি হাটি পাপা করে ১৮ বছরে পদার্পণ করেছে। সোমবার সকালে কক্সবাজার শহরের শহীদ স্মরণীর হোটেল নিরিবিলির নিচতলায় অবস্থিত দৈনিক আমাদের সময়ের কক্সবাজার অফিসে কেককেটে দিনের কর্মসূচির উদ্বোধন করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা মোজাফফর আহমদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার নাগরিক সোসাইটির সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন, কক্সবাজার নাগরিক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ারুল হক, এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক একরাম চৌধুরী টিপু, দৈনিক আমাদের সময়ের কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিক, বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনে,একুশে টেলিভিশন প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক , উন্নয়নকর্মী জাহাঙ্গীর আলম,
দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, দৈনিক আমাদের সময়ের মহেশখালী প্রতিনিধি এসএম ফরিদুল আলম দেওয়ান, দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি সৈয়দ আলম প্রমুখ।
এর পরে শুরু হয় আনন্দ আড্ডা, সেখানেই কক্সবাজারের নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সেই সাথে চলে মিষ্টিমুখ আর কেক খাওয়ার পর্ব।
এ সময় আগত অতিথিরা দৈনিক আমাদের সময়ের জন্য শুভকামনা জানান।
শুভেচ্ছা জানাতে আসা শুভাকাঙ্খীরা জানান, দৈনিক আমাদের সময় এদেশের গণমানুষের প্রিয় পত্রিকা। প্রতিনিয়তঃ দেশের নানা সমস্যা আর সম্ভাবনাকে তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অনন্য ভূমিকা রাখছে দৈনিক আমাদের সময়।

শেয়ার করুন