মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে দেয়ালচাপায় ভাই-বোনের মৃত্যু

শেয়ার করুন

183940Coxbazar-map
কক্সবাজার সদরের ঈদগাঁওর কালিরছড়ায় বাড়ির দেয়াল চাপা পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন। শুক্রবার দুপুর দেড়টার দিকে খাবার খাওয়ার সময় এ দ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নূর কলিমা (১১) ও মুজিব উল্লাহ (৬)। তারা দুই জনই ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়াপাড়ার ইউছুফ আলীর সন্তান।

পরিবারের বরাত দিয়ে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকার সদস্য মাহমুদুল করিম মিনার জানান, প্রতিদিনের মতো রান্নাঘরে দুপুরের খাবার খাচ্ছিল ইউছুফ আলীর তিন সন্তান। হঠাৎ বাড়ির মাটির দেয়াল ধ্বসে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নূর কালিমা ও মুজিবের মৃত্যু হয়। এসময় অপরজন গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তার নাম জানাতে পারেননি তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেবাশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পুলিশ হেফাজতে না নিয়ে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, কী কারণে হঠাৎ দেয়ালচাপা পড়লো তা খতিয়ে দেখতে মেম্বার ও সমাজপতিদের নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন