২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল অাবদুল্লাহ গুলিবিদ্ধ

কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সদস্য ফয়সাল আব্দুল্লাহ (২৮)। শুক্রবার রাত ৮টায় শহরের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ফয়সাল শহরের টেকপাড়া এলাকার মৃত আব্দুল করিমের পুত্র।
সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোবারক নামে এক যুবক বইল্যাপাড়াস্থ জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের বাসার সামনে চিৎকার চেচাঁমেচি করে পালিয়ে যায়। পরে ফয়সালসহ কয়েকজন বাহারছড়ায় মোবারকের খোঁজ নিতে যান। এসময় তাজরমুল্লুক সড়কের সামনে মোবারকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত ফয়সালকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে তিনি গুলিবিদ্ধ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশংকাজনক চিকিৎসকেরা তাৎক্ষনিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জেলা ছাত্রলীগ সভাপতি ইশকিতয়াক আহমদ জয় বলেন, মোবারক নামের ওই যুবক অহেতুক সকালে তার বাসার সামনে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে পালিয়ে যায়। পরে ফয়সালসহ ছাত্রলীগের কয়েকজনকে পাঠিয়েছিলাম তার সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য। এসময় অতর্কিত অবস্থায় মোবারকের ছোঁড়া গুলিতে ফয়সাল আহত হয়।
তিনি আরো জানান, ফয়সাল জেলা ছাত্রলীগের সদস্য। তার অবস্থা অত্যন্ত আশংকাজনক। আর মোবারক নামের ওই যুবক ছাত্রলীগ করে না বলে দাবী করেন ইশতিয়াক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমি খোঁজ-খবর নিচ্ছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।