মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে দুই মন জাটকা আটক

শেয়ার করুন

কক্সবাজার মৎস্য অধিদপ্তরের অভিযানে  দুই মন নিষিদ্ধ জাটকা ইলিশ আটক করা হয়েছে। ৩১ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর বারটায় কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া বাজার থেকে গোপন এসব জাটকা আটক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডঃ মঈন উদ্দীন অাহমদ জানান, শহরের বিএফডিসি মৎস্য অবতরন কেন্দ্র, মাঝির ঘাট ও নুনিয়াছড়াসহ বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তরের নজরদারী থাকায় অসাধু কতিপয় জেলে-ব্যবসায়ী  সমিতিপাড়া সৈকত পয়েন্টে জাটকা খালাস করে বাজারে তুলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরীয় টীম এসময় অভিযান চালিয়ে ৮০ কেজি  জাটকা আটক করেন। জেলেরা পালিয়ে  যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত জাটকা ইলিশ স্হানীয় একটি এতিমখামায় বিতরন করা হয়। জাটকা সংরক্ষনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা

শেয়ার করুন