১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে দুই দিনে বিজিবি’র হাতে মাদকসহ লক্ষ লক্ষ টাকার মালামাল আটক

শুক্রবার আনুমানিক ১.১০ টার সময় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ-এর মরিচ্যা যৌথ চেকপোস্ট’র সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার ৯ নং খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা মসজিদ পাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে টেকনাফ হতে কক্সবাজারগামী ইজি বাইক তল্লাশী করে ইজি বাইকের সামনের সিটের নিচে অতিকৌশলে লুক্কায়িত অবস্থায় মালিক বিহীন ২,৩৬,০০০ (দুই লক্ষ ছত্রিশ হাজার) টাকা মূল্যের ২৪ বোতল বার্মিজ মদ এবং ১ টি ইজি বাইক জব্দ করতে সক্ষম হয়।

অপর অভিযানে শুক্রবার ৮.৩০ টায় মরিচ্যা চেকপোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ২৮,২৫০ (আটাশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা মূল্যের ৮ প্যাকেট বার্মিজ ক্যালসিয়াম, ১৬ প্যাকেট বার্মিজ এনার্জি প্লাস, ৯ প্যাকেট চন্দন এবং ৪০০ প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করতে সক্ষম হয়।

শুক্রবার আনুমানিক ১১ টার সময় ঘুমধুম বিওপি-এর নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নং ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় মালিক বিহীন ৬০,১৫০ (ষাট হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের ৫৪ প্যাকেট বার্মিজ কফি, ৩৬ প্যাকেট বার্মিজ এনার্জি প্লাস, ২৭০ টি বার্মিজ এনিসিড মিক্সার এবং ৩০ প্যাকেট বার্মিজ চন্দন জব্দ করতে সক্ষম হয়।

শনিবার আনুমানিক ৮.৩০ টার সময় রেজুআমতলী বিওপি’র সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের শালবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থা মালিক বিহীন ৬৫,০০০ (পঁয়ষট্টি হাজার) টাকা মূল্যের ২টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়। উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য-৩,৮৯,৪০০ (তিন লক্ষ উননব্বই হাজার চারশত) টাকা। জব্দকৃত ইজি বাইক এবং অন্যান্য মালামাল বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে, বার্মিজ নিম্নমানের সিগারেট পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং মদ ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তীতে পর্ষদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।