মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে দিল্লী কিচেন’র শুভ যাত্রা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.

ইন্ডিয়ান-বাংলা ও ফাস্টফুডের উন্নত রুচিশীল খাবারের বিশাল আয়োজন নিয়ে কক্সবাজারে চালু হয়েছে দিল্লী কিচেন। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদ মার্কেটে শুক্রবার (২৩ অক্টোবর) নতুন এ খাবার ঘরটির শুভ উদ্বোধন হয়েছে।

বিকেলে প্রধান অতিথি হয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মসজিদের খতিব কারী সোলাইমান কাসেমী। এতে অতিথি ছিলেন কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ইমাম কারী শফীউল্লাহ, এন এফ ট্রাভেলসের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম হাসান।

উপস্থিত ছিলেন আমানাহ ইন্ডাস্ট্রিজ এর এমডি মাওলানা খলিলুল্লাহ্ ফোরকান, অর্গানিক ফুড প্রতিষ্ঠান টুনিবাজার এর স্বত্বাধিকারী ছারওয়ার ছাহেল প্রমূখ।

প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির দোয়া-মুনাজাত শেষে আগত মেহমানদের তেহেরী বিতরণ করেন দিল্লী কিচেন’র স্বত্বাধিকারী হোসাইন মাহবুব সওদাগর এবং মঈন উদ্দিন। ভোজন বিলাসীদের মাঝে সতেজ ও টাটকা খাবার সরবরাহের নিশ্চয়তাই প্রতিষ্ঠানটির মূল মন্ত্র বলে উল্লেখ করেন মালিকদ্বয়।

প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অর্ডার, অনলাইনে ডেলিভারিসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

শেয়ার করুন