১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে থানা ভবনে উঠে কিশোরের আত্নহত্যার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর মডেল থানার ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোর। তার নাম ওসাইমিম। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের শাহজাহানের ছেলে এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। তারা বর্তমানে শহরের পাহাড়তলী কচ্ছপিয়াপুকুর এলাকায় থাকেন।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৩ টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনিরুল গিয়াস।
 কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরী করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে যায়৷ এরপর সেখানে নিজের গায়ে ব্লেড দিয়ে আঘাত করে সে। পরে ওসি মুনিরুল গিয়াস তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে আত্মহত্যা না করার জন্য নানাভাবে বুঝানোর চেষ্টা করে। ততক্ষণে নিচে পুলিশ কম্বল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে লাফ দিলেও যাতে প্রাণহানি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়।
পরে ওসি মুনিরুল গিয়াস ওই কিশোরকে বুঝাতে সক্ষম হলে সে নিচে নামতে রাজি হয়।
প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে সে সদর হাসপাতালে ভর্তি আছেন। তবে শঙ্কামুক্ত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।