৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে এসব পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মুজিববর্ষে একজনও মানুষও গৃহহীন থাকবে না। তাঁর এই ঘোষণা বাস্তবায়নে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৭৭২ পরিবারের মাঝে ইতোমধ্যে ১ম এবং ২য় পর্যায়ে ১৪২৫টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ১৪৬৩টি। তারমধ্যে ৮৬৭টি ঘরের দলিল গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। জেলায় অবশিষ্ট থাকবে ১৮৮৪টি ভূমিহীন পরিবার। তাঁদেরও খাস জমি এবং প্রয়োজনে জমি ক্রয় করে পুনর্বাসিত করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, ২১ জুলাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলায় ১১৭, চকরিয়ায় ৪০, পেকুয়ায় ৩১, রামুতে ১৩০, মহেশখালীতে ০৫, উখিয়া ৪৩, টেকনাফ ১৪ ও কুতুবদিয়া ০৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।