২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ডাম্পার-মিনিবাসের সংঘর্ষে নিহত ১

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজারস্থ রামু উপজেলায় চেইন্দা এলাকার বসুন্ধরা এ্যামিউজমেন্ট ক্লাবের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে ডাম্পার- মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তি হচ্ছে কক্সবাজার সদরের লিংকরোড কোনারপাড়া এলাকার বজল মিয়ার ছেলে আহমদ উল্লাহ (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্পেশাল সার্ভিসের মিনিবাসটি উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে বিপরীতমুখী একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়।

কক্সবাজারের রামু ক্রসিং থানা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাম্পার ও মিনিবাস গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।