২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুটি হলো ইসলামাবাদের বাঁশকাটা এসিএফ পাহাড় এলাকার জয়নাল আবেদীনের কন্যা জান্নাতুন নাঈম জাকিয়া (৫)।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাঁশ কাটা এসিএফ পাহাড়ের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উল্লেখিত ইউনিয়নের এসিএফ পাহাড়ের পাশে ব্যাটারি চালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশু নিহত হয়েছে।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম এর নেতৃত্বে এস আই জুয়েল, এএস আই আবদুল্লাহ সহ একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই জুয়েল বলেন, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।