মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যে কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের বিএন পাল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র সাহা, সিভিল সার্জন এমএ মতিন, বিএমএ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক রফিকুস সালেহীন, আইসিইউ ইনচার্জ ডা. বিধান পাল, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিন্টু কুমার ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সরকারী ও বিভিন্ন সংস্থার চিকিৎসক, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। পরে অতিথিরা প্রথম দিনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
এদিকে জেলা পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বাস্থ্য সচেতনতা পুষ্ঠি ও খাদ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গৃহীত উদ্ভাবনী কার্যক্রম ও বেস্ট প্র্যাক্টিস শেয়ারিং বিষয়ক আলোচনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান, অঙ্গ-প্রতঙ্গ দানে উদ্ভুদ্ধকরণ বিষয়ক উপস্থাপনা, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা কর্মসূচি নেওয়া হয়েছে। সেবা সপ্তাহ ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

শেয়ার করুন