মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

শেয়ার করুন

“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১০ মার্চ শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে ডে মোট হয়ে শহীদ দৌলত ময়দানে শেষ করে। র‌্যালিশেষে শহীদ দৌলত ময়দানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় অগ্নিকান্ড-ভমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়াশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, জেলা প্রশাসক, কক্সবাজার। সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ রইসউদ্দিন মুকুল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আবদুল মালেক, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মোহাম্মদ শফিউল আলম সাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কক্সবাজার সদর, ডেপুটি সিভিল সার্জন, সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন