মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে জনতা ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ফ্রি স্কুল উদ্ভোধন

শেয়ার করুন

মোঃ ইরফান উদ্দিনঃ

সদর কক্সবাজার লিংকরোডস্থ দক্ষিণ মূহুরী পাড়ায় এই করোনা তান্ডবের মাঝে শিশুদের থেমে যাওয়া পড়ালেখাকে সচল করতে এক মহৎ উদ্যোগ নেন সমাজসেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “জনতা ব্লাড ডোনার্স সোসাইটি”।

আজ ০৯ এপ্রিল ২০২১ ইং তারিখে জনাব কুদরত উল্লাহ সিকদার (এম.ইউ.পি) এর বাগান বাড়ি এলাকার খোলা আকাশের নিচে সবুজ মাঠের উপরে এই পাঠদান কার্যক্রম শুরু হয়।
মহামারি করোনা সচেতনতা মেনে চলে
এই ফ্রি শিক্ষা পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এই সংগঠনের প্রতিষ্টাতা সদস্য মোঃ ইরফান উদ্দিন জানান
“ফ্রি স্কুল”খোলার উদ্দেশ্য হলো এলাকার এসব শিশুরা এমনেতে পড়ালেখায় পিছিয়ে। তার উপরে করোনার জন্য এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাদের আচার আচরণে খারাপ পরিবর্তন লক্ষ করেছি। তাই তাদের- প্রতি শুক্রবার আসরের নামাজের পর শুধুমাত্র একদিন কিছু শিখানোর চেষ্টা করে যাওয়ার একটি অদম্য চেষ্টা।

তিনি আরো জানান
শিশুদের বাংলা,অংক,ইংরেজি,আরবি নিয়ে এই কার্যক্রম চালু থাকবে। বিশেষ ভাবে আদব কায়দার প্রতি বিশেষ গুরুত্ব দিবেন এবং বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ,ভালবাসার বাস্তব সামাজিক রুপ সহ আরো উজ্জল বিস্তার ঘটানোর চেষ্টা করবেন। এটি একমাত্র আল্লাহর ইচ্ছা থাকলে দ্রুত সফল হবেন বলে আশাবাদী তিনি।

শুভ উদ্ভোদনকালীন টিচার হিসেবে সহযোগিতায় ছিলেন অত্র সংগঠনের কার্যকারী সদস্য মোহাম্মদ মিনার, মোহাম্মদ সজিব, মোঃ মিজান প্রমূখ।

এই কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন অত্র এলাকার জনসাধারণ ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ মোহাম্মদ সোহেল মোঃ রফিক, মোঃ খাইরুল আমিন, মোঃ জমিল সহ অনেকেই।

শেয়ার করুন