মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারে ছিনতাইকালে ২ ছিনতাইকারি আটক

শেয়ার করুন

কক্সবাজার বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া থেকে ছিনতাইকালে দুই ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। ১১ জানুয়ারি রাত ২ টায় তাদের আটক করা হয়। চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে এক কলেজ শিক্ষার্থীকে ছিনতাই করার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি চোরা ও ছিনতাইকৃত নগদ ১হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- সদরের পিএমখালী ইউনিয়নের থোতকখালী এলাকার কবির আহমদের ছেলে আব্দুর রহমান প্রকাশ মুন্না(২০), এবং একই এলাকার নজির আহমদ প্রকাশ বুইগ্যার ছেলে আব্দুল কাদের (২১)।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এবং তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন