১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে চেম্বার অফ কমার্স এর উদ্যোগে কম্বল বিতরণ

 নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  এবং দেশের শীর্ষ বাণিজ্য সংঘটন এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায়  বুধবার (১১ জানুয়ারী) ২০২৩ সকাল দশটায় বাইপাা পালস্ কমপ্লেক্স মাঠে প্রথম পর্যায়ে   চার শতাধিক  হতদরিদ্রের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
এতে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, পরিচালক আজমল হুদা, এফপিএবি জেলা কর্মকর্তা ইকবাল চৌধুরী সহ চেম্বার এর অন্যান কর্মকর্তা কর্মচারীগণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, চেম্বার এর প্রাতিষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে  প্রতি বছর  শীত মৌসুমে চেম্বার এর সন্মানিত  সদস্য এবং এফবিসিসিআই এর সার্বিক সহযোগিতায় জেলার হতদরিদ্র লোকজনের মাঝে  কম্বল সহ নানান শীত বস্ত্র বিতরণ করে আসছে।
প্রধান অতিথি সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজনকে এলাকার সুবিধা বঞ্চিত লোকজকে সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।