মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে চার প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুমঃ

কক্সবাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে কক্সবাজার ভোক্তা অধিকার। এসময় চার প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয়েছে সাড়ে ২২ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে কক্সবাজার জেলার সদর উপজেলার সমিতি পাড়া এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন ১৪ এর পুলিশের এক দল সদস্য।

এসময় প্রিন্স বেকারীকে প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়া, খুচরা মূল্য উল্লেখ না করা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা,খাবার প্রস্তুতের সময় মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা, ভাই ভাই এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ শত টাকা, শাহেদ কুতুবী চাউল বিতান কে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স বিবেক এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকাসহ মোট সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোঃ ইমরান হোসাইন বলেন, অভিযানে সমিতি পাড়া এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়। এছাড়াও ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।

শেয়ার করুন