মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে গ্যাসের দোকানে অভিযান, জরিমানা

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজার

কক্সবাজার শহরে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১২ জুলাই) শহরের বাহারছড়া বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে ৪ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- নূরমাহ ট্রেডার্স ৩ হাজার, কামাল এন্ড ব্রাদার্স ১ হাজার, মেসার্স কাজল এন্টারপ্রাইজ ৩ হাজার ও সাহিল এন্ড সোহা এন্টারপ্রাইজ ৫হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার এর দাম ছিল অপরিবর্তিত, যার প্রেক্ষিতে ১২ জুলাই অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অভিযান চালানো হয়।

তিনি জানান, তদারকিকালে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়। মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করতে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয় । সেই সাথে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আফসার এর নেতৃত্বে সদর থানা পুলিশের এক দল সদস্য।

মোঃ ইমরান হোসাইন জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে ।

শেয়ার করুন