১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩ | ২৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের শহীদদের পরিবারকে তারেক জিয়ার আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের শহীদদের পরিবারবর্গকে তারেক জিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার পতনের আন্দোলনে সরকারী বাহিনীর হামলায় কক্সবাজার জেলার যেসমস্ত ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গকে প্রতি বছরের ন্যায় রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবারো আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৯এপ্রিল বৃহস্পতিবার কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি(ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন ও সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মিজানুল আলমের নেতৃত্বে কয়েকটি দলে বিভক্ত হয়ে কক্সবাজার পৌরসভা, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ছাত্রদলের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা পৌছে দেন।

তৎমধ্যে কক্সবাজার পৌরসভা ছাত্রদল নেতা শহীদ তোফায়েল আহমেদের পিতার হাতে, জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ এইচ এম তানভীরের পিতার হাতে, চকরিয়া উপজেলা ছাত্রদলের কাকারা ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের সভাপতি শহীদ মিজানুর রহমানের পিতার হাতে, চকরিয়া উপজেলা ছাত্রদলের কর্মী শহীদ সাগরের চাচার হাতে ও পেকুয়া উপজেলা পূর্ব মেহের নামা সৈকত পাড়া ছাত্রদলের কর্মী শহীদ সাজ্জাদ হোসেনের পিতার হাতে তারেক জিয়ার এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, কক্সবাজার পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুল আলম, শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাব উদ্দিন লাল্টু, যুবদল ৭নং ওয়ার্ড পূর্ব শাখা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সদস্য আবদুল্লাহ আল নোমান সাগর,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবরার ফরহাদ বাবু, ৬নং ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি মেহরাজ সিকদার,ছাত্রনেতা ইবনে সিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।