১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়ীক পর্যালোচনা সভা অনুষ্টিত

কক্সবাজার প্রতিনিধি:
কর্মসংস্থান ব্যাংক কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক  ব্যবস্থাপক,শাখা ব্যবস্থাপক ও অংশীজন সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্রগ্রাম বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক( নিরীক্ষা)  মাহমুদা ইয়াসমিন।সভার প্রথম অধিবেশনে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ব্যাংকের অংশীজন তথা গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন প্রকার দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
সভায় চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার (এজিএম) মোহাম্মদ গোলাম মোস্তফা, কক্সবাজার রিজিওনাল ম্যানেজার (এজিএম)  মুজতবা আলী হোসেন সহ ১৪ জন শাখা ব্যবস্থাপক  উপস্থিত ছিলেন। এছাড়া সুবিধা ভোগী ৫১ জন গ্রাহক উপস্থিত  ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।