২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে করোনা চিকিৎসায় ২৪৬ ডাক্তার, ২৭৫ নার্স ও ১১টি এ্যাম্বুলেন্স

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারের সরকারি ৮টি ও বেসরকারি ২৯ টি হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় ২৪৬ জন চিকিৎসক ও ২৭৫ জন নার্স রয়েছে। এরমধ্যে জেলার ৮ টি সরকারি হাসপাতালে ১৩৯ জন চিকিৎসক ও ১৯৫ জন নার্স রয়েছে। জেলার ২৯ টি বেসরকারি হাসপাতালে ১০৭ জন চিকিৎসক ও ৮০ জন নার্স রয়েছে।

করোনা ভাইরাস (COVID-19) সংক্রামণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম বিষয়ক বুধবার ৮ এপ্রিল দেওয়া এক প্রেস রিলিজে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত উক্ত প্রেস রিলিজে আরো বলা হয়, আপদকালীন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরী ভিত্তিতে এক জায়গা অন্য জায়গায় স্থানান্তরের জন্য ১১ টি বিভিন্ন সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।