২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে করোনায় রোববার ৪৯ জন পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ২৪মে ১৮১জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে ৪৩জন কক্সবাজার জেলার নাগরিক। বাকী ৬জন করোনা আক্রান্তের মধ্যে রোহিঙ্গা শরনার্থী ৪জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২জন। এছাড়া আগে আক্রান্ত হওয়া ১৯জন করোনা ভাইরাস রোগীর ফলোআপ রিপোর্টও ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১১৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে কক্সবাজার জেলায় রোববার ২৪মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৩৩ জন। করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৫জন সহ মোট করোনা রোগী ৩৫৮ জন। এ ২৫জন রোহিঙ্গা শরনার্থী করোনা রোগী আজ পর্যন্ত আক্রান্ত হয়। আজ রোববার শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের সকাল-বিকাল ২দফে স্যাম্পল টেস্ট করা হয়।

রোববার ২৪মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৩জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১জন, চকরিয়া উপজেলায় ১৮জন, পেকুয়া উপজেলায় ৭জন, উখিয়া উপজেলায় ৩জন ও টেকনাফ উপজেলায় ৪জন। নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ জন।এছাড়া একইদিন ২য় দফায় রোহিঙ্গা শরনার্থীর স্যাম্পল টেস্ট করে ৪ জন রোহিঙ্গা করোনা রোগী সনাক্ত করা হয়। তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে চকরিয়া উপজেলায় ১২জন, উখিয়া উপজেলায় ৬ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ১২৩ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১১ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৭জন, উখিয়া উপজেলায় ৪৫ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৫জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪জন করোনা রোগী। মোট ৬২জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।