১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে করোনায় বুধবার নতুন ৪৬, পুরাতন ১৮জন পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২৭মে ২৮০জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৬১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, নতুন ৪৬জন। ১৮জন আগে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। বাকী ২১৯জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ২৭মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৪৬জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭জন, চকরিয়া উপজেলায় ৫জন, উখিয়া উপজেলায় ২০জন, মহেশখালী উপজেলায় ২জন, টেকনাফ উপজেলায় ২জন, রামু উপজেলায় ৩জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩জন, বান্দরবান সদরে ২জন, রুমা উপজেলায় ১জন ও রোয়াংছড়ি ১জন।

এনিয়ে কক্সবাজার জেলায় বুধবার ২৭মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৯২ জন। তারমধ্যে, করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী রয়েছে ২৯জন।

তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে বুধবার ২৭মে চকরিয়া উপজেলার ১০জন, রামু ২জন এবং রোহিঙ্গা শরনার্থী ৩জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

২৭ মে পর্যন্ত উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চকরিয়া উপজেলায় ১৪৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৩৫জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩০জন, উখিয়া উপজেলায় ৭৩ জন, টেকনাফ উপজেলায় ১৭জন, রামু উপজেলায় ১১জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৭জন করোনা রোগী। মোট ৯৭জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।