মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে কবি জীবনানন্দ দাশ এর ৬৮ তম মহাপ্রয়াণ দিবস পালিত

শেয়ার করুন

কবি জীবনানন্দ দাশ বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ কাব্যে তুলে এনেছেন চিত্ররূপময় করে। কখনো রূপসী বাংলার বিপন্ন বিস্মিত কবি, কখনো ‘নির্জনতম কবি’ বা কখনো প্রেম-অভিমান-অনুরাগের কবি হিসেবে বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন। আর জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা ১৩ বছর পরে শত বছরে পর্দাপন করবে। হয়তো এই শত বছরে এসে ‘বনলতা সেন’ নতুন আলোচনার বহুমাত্রিক আলো ছড়াবে।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশ এর ৬৮ তম মহাপ্রয়াণ দিবসের আলোচনা সভায় বক্তারা এমন কথা বলেছেন।

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি- ২০২২ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম। কবিতা মেলা বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে কবি ও সাংবাদিক নুপা আলম এর সঞ্চালনায় আলোচনা ও কবির কবিতা পাঠে অংশ নেন, কবি আসিফ নূর, আলম তৌহিদ, আবৃত্তি শিল্পী এডভোকেট প্রতিভা দাশ, উৎপলা বড়–য়া, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক দীপক শর্মা দীপু, কবি রেদওয়ান আলী, এহসান উদ্দিন, কালাম আজাদ, অনুরপন সিফাত, মিজান মনির, নিধু ঋষি, সিফাত আল নুর, পলাশ দাশ প্রমুখ।

শেয়ার করুন