২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে এসএসসি ও সমমানে ‘সেঞ্চুরি’ ৭ শিক্ষা প্রতিষ্ঠানের

বিশেষ প্রতিবেদক : এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, কক্সবাজার জেলায় শুধুমাত্র ৫টি বিদ্যালয় ও ২টি মাদ্রাসা জিপিএ-৫ ও পাসের হারে ‘সেঞ্চুরি’ করতে পেরেছে। এর মধ্যে জিপিএ-৫ এ ৩টি ও পাসের হারে সমান ৪টি করে। তার মধ্যে ৪টি এসএসসিতে, ১টি এসএসসি (কারিগরি) তে ও ২টি মাদ্রাসায়।
জিপিএ-৫ এ ‘সেঞ্চুরি’ করা ৩ বিদ্যালয় হচ্ছে- কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১২৬ জন), দ্বিতীয় স্থানে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১০৯ জন) এবং তৃতীয় স্থানে চকরিয়া কোরক বিদ্যাপিঠ (১০২ জন)।
পাসের হারে ‘সেঞ্চুরি’ করা ৪ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে- এসএসসিতে টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয় (৭৬ জন), এসএসসি (কারিগরি) তে রামু বালিকা উচ্চ বিদ্যালয় (৮০ জন) এবং মাদ্রাসাতে ঈদগাঁও এজে লুৎফুল কবির (৩৬ জন) ও উখিয়ার রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা (৫৪)। শিক্ষা প্রতিষ্ঠান ৪টির শিক্ষার্থীরা জেলার মধ্যে পাসের হারে সর্বোচ্চ ১০০ শতাংশ সাফল্য দেখিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।