১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে এবার টমটম চালককে খুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আবারও খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটম চালক এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রমজান আলী (২৩) পিএমখালী’র জুমছড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি মিনি টমটম চালক।
স্থানীয় সূত্র জানায়, সকালের আলো প্রসারিত হবার পর পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ছুরিকাহত তরুণকে কক্সবাজার সদর হাসপাতালে আনে। সেখানেই মৃত্যু হয় তার।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রমজান আলী নামে এক তরুণের নিথর দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনে। সেখানে তাকে মৃত ঘোষণা করায় ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে নিয়ে যাওয়া হয়। কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে মাঠে কাজ করছে পুলিশ। পরিবারের পক্ষ হতে লিখিত পেলে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গতঃ সদ্যগত রমজানে মোরশেদ বলী নামে এক যুবককে চিহ্নিত দুর্বৃত্তরা দিনদুপুরে পাশবিক নির্যাতনে পিএমখালীর চেরাংঘর আাজার এলাকায় হত্যা করে। এর রেশ না কাটতেই টমটম চালক রমজান আলী খুনের শিকার হলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।