২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে এনটিভি’র যুগপুর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

???????????????????????????????

‘সময়ের সাথে আগামীর পথে’র এই শ্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে কক্সবাজারে প্রতিষ্ঠার এক যুগপূর্তি উৎসব পালন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে শুক্রবার বিকালে কক্সবাজার শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে।
কক্সবাজার শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কক্সবাজার প্রেস ক্লাবে এসে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক আবু তাহের চৌধুরী, সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, বাংলাদেশ সংবাদ পত্র এজন্ট এসোসিয়েশসনের সাধারন সম্পাদক মোহাম্মদ হাসিম, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক, কক্সজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, চ্যানেল নাইনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, নয়াদিগন্তের কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা গোলাম আজম খান, বণিক বার্তা কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দ্যা রির্পোট কক্সবাজার প্রতিনিধি আবদুল্লাহ নয়ন, বিজয় টিভি’র কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর, দেশ বিদেশের চীফ রির্পোটার মাহবুর রহমান মাহবুব, সিটিএন২৪ ডট কমের প্রধান সম্পাদক সরওয়ার আলম, সিটিএন২৪ এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, এডভোকেট ফারুকুর জ্জামান প্রমুখ। র‌্যালি শেষে এনটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।