মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে এড. রেজা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামি চার দিনের রিমান্ড মঞ্জুর

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের উপকন্ঠ ক্রাইম জোনখ্যাত উত্তরণ গৃহায়ণ সমিতির নিকটে যাত্রী বেশে অ্যাডভোকেট রেজাউল করিম রেজার ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে পৃথক চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল মনছুর তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা রিমান্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার পালংখালী নিজ বাড়ি থেকে ফিরে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে কলাতলী আসার জন্য একটি সিএনজিতে উঠেন তিনি। সিএনজির পেছনের সিটে আগে থেকেই ২ জন যাত্রী ছিল। সিএনজিটি টার্মিনাল থেকে কলাতলী আসার পথে উত্তরণ গৃহায়ণ সমিতির নিকটে আসলে চালক সিএনজিটি থামিয়ে ফেলে। সাথে সাথে সিএনজিতে আগে থেকেই থাকা দুই যাত্রী তাকে চুরি উঁচিয়ে জাপটে ধরে সব কেড়ে নিতে থাকে। এসময় তিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তাঁর শরীরের সামনে নাভীর বাম পাশে ও পিঠের নীচে গুরতর আহত হয়। ওই সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে নেয় এবং একই সিএনজি নিয়ে ছিনতাইকারীরা ফিল্মি স্টাইলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনা নিয়ে ভুক্তভোগী আইনজীবী কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা (এসআই) বিভাস কুমার সাহা পৃথক ভাবে চার জনকে আটক করে।
তারা হলেন, কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা দক্ষিন ডিকুল এলাকার আব্দুল মালেকের ছেলে নুরুল হাসান (১৮), লাহারপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হ্নদয় সুলতান (২০), পেশকার পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল হামিদ প্রকাশ কালু ভাই (২৭) ও ঘোনারপাড়া এলাকার সাইফুল ইসলাম বাবু ওরপে কাওয়া বাবু (২২)।

পুলিশ কর্মকর্তা বিভাস জানান, ইতিপূর্বে সাইফুল ইসলাম বাবু ওরপে কাওয়া বাবু (২২) এর একদিনের রিমান্ড শেষ হয়। অন্যদের বুধবার রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতের কাগজ হাতে আসলে তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ভুক্তভোগী আইনজীবী রেজা আসামীদের রিমান্ড মঞ্জুর করায় তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আইনজীবী, মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন