১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে মহিলাসহ ছয়জনকে ১ বছরের কারাদন্ড

আরফাতুল মজিদ,(কক্সবাজার): গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলীতে ইয়াবা সেবন ও বিক্রির আস্তানায় হানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫১টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার টাকা ও ছয়টি মোবাইলসহ ছয়জনকে আটক করা হয়েছে। তৎমধ্যে দুইজন মহিলা। ইয়াবা সেবন, মজুদ, বিক্রি ও সহযোগিতার কারণে এই ছয়জনকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মো. নোমান হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী মোড়ের পশ্চিমে গিয়ে বাম পাশে একটি গলি রয়েছে। ওই গলি ভিতরে চকরিয়া ইলিশিয়া এলাকার মকসুদ মিয়া নামে একব্যক্তির বেশ কয়েকটি ঝুঁপড়ির মতো ভাড়াবাসা হয়েছে। এসব ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে এবং বিক্রি, মজুদ ও সহযোগিতার দায়ের আরো দুইজনকে আটক করা হয়েছে।

তারা হলেন- পূর্ব কলাতলী এলাকার জাফর আলমের ছেলে নুরুল আলম, মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল মজিদ লিটন, মো. আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত শফিকুর রহমানের ছেলে জমির উদ্দিন ও জমির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম এবং ইয়াবা বিক্রির মূলহোতা দিল মোহাম্মদের স্ত্রী ফাতেমা আক্তার। তাদের সবাইকে ১ বছরের সাজা দিয়ে রাত সাড়ে ১০ টার দিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।