২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে ইয়াবাসহ এক রোহিঙ্গা মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ১ হাজার ৫ শত ২৮ পিছ ইয়াবা নিয়ে ওই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী)রাত অনুমানিক সাড়ে ৯ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম কক্সবাজার সদরের পৌরসভার পশ্চিম কুতুবদিয়া পাড়ায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামী হলো উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২নং ক্যাম্পের বি ব্লকের আবুল হাসানের স্ত্রী হাসিনা বেগম (২৮)।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।