১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ ফাল্গুন, ১৪৩২ | ১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কক্সবাজারে ইয়াবার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে দুই লাখ ইয়াবা পাচারের মামলায় ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
তারা হলেন, মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা।
গতকাল সোমবার  কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ম আদালতে এসটি মামলা নং- ৪৫৭/২১ শুনানী শেষে রায় ঘোষণা করেন বিচারক নিশাত সুলতানা।
রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্টপক্ষের কৌসুলি ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকুলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজনের সংবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।