৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারে ইমারত আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বার্তা পরিবেশক:

কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা না মেনে চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ( কউক) এর চেয়ারম্যান বরাবর অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী বার্মাইয়া মাঝির ছেলে আবু ছৈয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগে জানা যায়, দীর্ঘদিনের চলার রাস্তা দখল করে ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে আবু ছৈয়দ জোর খাটিয়ে
বহুতল ভবন নির্মাণ করতে দেখলে ঐ সড়কের চলাচলকারী স্থানীয় লোকজন বাঁধা দেওয়ায় বার্মাইয়া মাঝির ছেলে আবু ছৈয়দ ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের নানান ভাবে হুমকি-ধমকি দিয়েই তাদের বারন অমান্য করে ইতিমধ্যে বহুতল ভবন নির্মানের জন্য পাইলিং শেষ করেছে এবং রাস্তার উপর এসে বাউন্ডারি ওয়ালের কাজ করতেছে। ইমারত নির্মাণ বিধিমালায় রাস্তার জন্য যথাযথ জায়গা রেখে স্থাপনা নির্মাণের কথা থাকলেও রাস্তার জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণসহ বহুতল ভবন নির্মাণের কাজ করছে আবু ছৈয়দ। ফলে চলাচলের রাস্তাটি সরু হয়ে যাওয়ায় ওই সড়কে চলাচলকারী লোকজনের যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

ভবন নির্মানের আগে বাঁধা না দিলে সরু রাস্তা দিয়ে আর চলাচল করা যাবেনা। এমনকি অগ্নিকান্ডসহ বড় ধরনের দূর্ঘটনা থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব হবে না। এমতাবস্থায় সরেজমিন তদন্তপূর্বক বাংলাদেশ ইমারত নির্মাণ আইন প্রয়োগ করে স্থাপনা নির্মাণের নির্দেশনা প্রদানের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।