মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

শেয়ার করুন

Image-CC
কক্সবাজারে আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ১৪ মার্চ বিকাল ৫টায় বাঁকখালী নদী মোহনা থেকে এসব জাল জব্দ করে কোস্ট গার্ডের নিয়মিত টহল দল। এ সময় কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে একটি ফিশিং বোটও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার কোস্ট গার্ডের ষ্টেশন ইনচার্জ এম এ নেওয়াজ। জব্দকৃত জাল সন্ধ্যার পরে নূনিয়াছড়া কোস্ট গার্ড অফিস সম্মুখস্থ ঘাটে পুঁড়িয়ে নষ্ট করা হয় বলে জানা গেছে। কক্সবাজার মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষেত্র সহকারী মো. হামিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। জব্দকৃত ফিশিংবোট মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন