মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কক্সবাজারে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

শেয়ার করুন


কক্সবাজারে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়াস্থ বাঁকখালী নদীর তীরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নদী পরিব্রাজ দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ঝিলংজা ইউপি’র মেম্বার কুদরত উল্লাহ সিকদার।
বাঁকখালী বাঁচাও আন্দোনের সভাপতি সারওয়ার সাঈদের সভাপতিত্বে ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা ফজলুল করিম এম.ইউ.পি, স্থানীয় সমাজকর্মী মোঃ আবুল কাশেম, ইউটিউব চ্যানেল ডিসকভার কক্স’র প্রধান পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন, নদী পরিব্রাজ দল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি সাংবাদিক আজাদ মনসুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুহিন, সদর উপজেলা সভাপতি শামসুল আলম শ্রাবণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি তারেক মোঃ ফয়েজ উল্লাহ ও জাহেদুল হক প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশ পরিব্রাজক দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের বিভিন্ন সদস্য এবং স্থানীয় নদীপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন