২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে আজ সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

কক্সবাজার সময়ঃ

শনিবার (২৫ জুলাই) সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি সরাতে গিয়ে কক্সবাজার শহরের প্রধান সড়কের দক্ষিণ পার্শ্ব এলাকায় এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা যায়।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাবনী থেকে কলাতলী, কলাতলী থেকে বাস টার্মিনাল, বাস টার্মিনাল থেকে লিংক রোড পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ৪ লেনে উন্নীত করা হচ্ছে। যার কারনে উন্নয়ন কার্যে জন্য সড়কটির পার্শ্বে আগে থেকে থাকা বৈদ্যুতিক খুঁটি গুলো ৮ ফুট থেকে ১০ ফুট পর্যন্ত সরাতে হচ্ছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৮ টা থেকে বৈদ্যুতিক খুঁটি গুলো ও বৈদ্যুতিক লাইন সরানোর কাজ শুরু হবে। এজন্য প্রধান সড়কের দক্ষিণ পাশে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরে সচরাচর থাকবে বলে জানান।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে প্রকৌশলী মাহবুবুর আলম দুঃখ প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।