৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে আগামী বছরের মধ্যে ইনডোর স্টেডিয়াম হবে

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, কক্সবাজার খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আগামী এক বছরের মধ্যে কক্সবাজারে ইনডোর স্টেডিয়াম করা হবে।
আর পৌরসভা ও জেলা পরিষদের যৌথ অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। যাতে খেলোয়াড়রা কঠোর অনুশীলনের মাধ্যমে আরো এগিয়ে যেতে পারে, যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পৌরসভা মাঠে আয়োজিত কক্সবাজার পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এসব কথা বলেন। কক্সবাজার পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ
এসময় তিনি আরো বলেন, এখানকার সন্তান মুমিনুল হক ক্রিকেট বিশ্বে দেশের নাম উজ্জ্বল করছেন।

কাউন্সিল হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মোস্তাক আহমদ চৌধুরী বলেন, খেলাধুলা মানুষকে পরিচিত করে তোলে। পাশাপাশি মন-মানসিকতা ভালো রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেকের মধ্যে অধ্যক্ষ জসিম উদ্দিন ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বক্তব্য রাখেন।

এই খেলায় দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ফয়সাল-মিনহাজ ও আজাদ-নিপু বড়ুয়া (চল্লিশোর্ধ) এবং এককভাবে চ্যাম্পিয়ন হয়েছেন জাহেদ খোকন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।