৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশের টুকিটাকি …

লাল গোলাপ লাগবেনা, কথা কম কাজ বেশী
প্রধান অতিথির বক্তব্য দিতে চেয়ার থেকে উঠছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমন সময় ‘কাদের ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম’ আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাসহ নেতাকর্মীদের নানা শ্লোগানে মূখর হয়ে উঠেছে বিকালকার সমাবেশস্থল। শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশের চিত্র ছিলো এটি। তখন হঠাৎ ওবায়দুল কাদের তাদের থামিয়ে বললেন, লাল গোলাপ লাগবেনা। রজনীগন্ধা ও ভালবাসা লাগবে না। কথা কম কাজ বেশি।

কবি ওবায়দুল কাদের…
সামনে খুব কম সময়। জাতীয় নির্বাচনের আর বাকি দেড় বছরেরও একটু বেশি। কক্সবাজারে এত কর্মী থাকতে ভরাডুবি কেন? সামনের কর্মীরা ভাল, মঞ্চে খারাপ রয়েছে। তবে সবাই না। নেতার অভাব নাই, কিন্তু কর্মীর বড়ই অভাব। আওয়ামী লীগের জনপ্রিয় এই শীর্ষ নেতা কবির কন্ঠে বলেন, পোস্টারের ছবি ছিঁড়ে যাবে। কাগজের ছবি নষ্ট হবে। গেইটের ছবি ভেঙে যাবে। পাথরের ছবি ক্ষয়ে যাবে। আর হৃদয়ের ছবি রয়ে যাবে। আমাদেরকে হৃদয়ে ছবি আঁকতে হবে। যেমনটা একেঁছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রীর মুখে কবিতা শুনে উপস্থিত অনেকেই বলাবলি করছিলেন তিনিতো শুধু মন্ত্রী নন, কবিও।

প্রধানমন্ত্রীর হৃদয়ে বাংলাদেশের ছবি
প্রধানমন্ত্রীর হৃদয়ে বাংলাদেশের ছবি তুলেছেন বলেই তিনি অনেক দূর এগিয়ে গেছেন। তাঁর সততা ও নিষ্ঠার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ, সফল ও দক্ষ প্রশাসক বিগত ৪১ বছরেও বাংলাদেশে সৃষ্টি হয়নি।

তেল মারা বন্ধ করুন
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তেল মারা বন্ধ করুন। আমাদেরকে খুশি করে লাভ নেই। খুশি করতে হবে কক্সবাজারের জনগণকে। তারাই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস। তাদের ভালবাসা অর্জন করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।